হবিগঞ্জ থেকে নিখোঁজ দুই শিশু সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ শহর থেকে দুই সহোদর নিখোঁজের চার দিন পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সিলেট শাহজালাল মাজার গেইট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য জানান। এর আগে ভোরে নিখোঁজ দুই ভাইয়ের এক আত্মীয় তাদেরকে মাজার গেইটে দেখে পুলিশকে খবর দেন।
থানা পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার আব্দুস শহীদ খানের দুই ছেলে শিশু সামির (১০) শহরের বড়বহুলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও অভি (৮) টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। উদ্ধারের পর মঙ্গলবার বেলা ১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে সামির ও অভিকে তাদের বাবা শহীদ খানের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি ইয়াছিনুল হক জানান ‘ মঙ্গলবার সকালে এই দুই শিশুকে সিলেট দরগা গেইট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিখোঁজ দুই শিশু জানিয়েছে, তাদের পরিবার তাদেরকে ঘুরতে না নিয়ে যাওয়ায়, তারা অভিমান করে বাসা থেকে চলে যায়।’
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় ‘ফাতেমা’ ভিলায় বসবাস করেন আব্দুস শহীদ। গত ১ জুলাই শনিবার সকালে তার দুই শিশুপুত্র নিখোঁজ হয়। সারাদিন আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর কোথাও না পেয়ে ওই দিন রাতেই তাদের পিতা আব্দুস শহীদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed