রাজনগরে অপহৃত শিশু কুড়িগ্রামে উদ্ধার, মামা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আপন মামা কর্তৃক অপহৃত স্কুল ছাত্রী রিমি বেগম (১১) কে কুড়িগ্রাম সীমান্ত থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় অপহরণকারী মামা আখলিছ মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
রাজনগর থানা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।
আটক মামা আখলিছ মিয়া ও অপহৃত শিশু রিমি বেগমকে রাজনগরে নিয়ে আসার জন্য রাজনগর থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কুড়িগ্রাম রওয়ানা হয়েছেন।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, কাপড় কিনে দেয়ার কথা বলে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগর গ্রামের ইলাল মিয়ার মেয়ে রিমি বেগম (১১) ও তার ভাই হুসাইন মিয়াকে (১৩) তাদেরই মামা উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাহরলামু গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে আখলিছ মিয়া গত শনিবার (১ জুলাই) বিকালে মৌলভীবাজার শহরে নিয়ে আসে। সন্ধ্যার পর শিশু রিমির ভাই হুসাইনকে তার মায়ের খালা রাজিবুন বেগমকে শহরে নিয়ে আসার জন্য সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামে পাঠিয়ে দেয়। এ সুযোগে মামা আখলিছ মিয়া রিমিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রাজনগর থানায় রিমি’র মা শারমিন বেগম লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। এরই মাঝে মামা আখলিছ মিয়া সোমবার ০৩ জুলাই সকালে রিমির এক আত্মীয়কে ফোন করে মুক্তিপন হিসেবে ২০ হাজার টাকা বিকাশ করার জন্য ফোন করে এবং একটি বিকাশ নম্বর দেয়। বিষয়টি তদন্ত কর্মকর্তাকে জানানো হয়। এর প্রেক্ষিতে বিকালে একটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে রাজনগর থানা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সীমান্ত থেকে ওই এলাকার ডিবি পুলিশ মামা অখলিছ মিয়াকে আটক ও ভাগ্নি রিমি বেগমকে উদ্ধার করে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, কুড়িগ্রাম সীমান্ত থেকে অপহরণকারী মামাকে আটক ও শিশু রিমিকে উদ্ধার করা হয়েছে। রাজনগরে নিয়ে আসার জন্য পুলিশ কুড়িগ্রামের দিকে রওয়ানা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed