Main Menu

দিনাজপুরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের কাহারোলে নৈশ্যকোচ ও নসিমন ভটভটি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দেড়টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরের হাটের ডহন্ডা নামক এলাকায়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী ঘটনা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী শীতাতপ নৈশ্যকোচ হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-গ-১৪-৪৪৪১) সাথে বীরগঞ্জ উপজেলা থেকে বাড়ির অভিমুখে কাহারোলগামী একটি যাত্রী বোঝাই নসিমন ভটভটি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বৈশাকু (৬০) ও গকুল (৪৫) নামে দু’জন নিহত হয়। আহত হয় আরো ৬ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুভ (৩২) নামে আরেকজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। আহতরা হলেন- রাধাকান্ত (৪৫), নৃপেন (৬৫), রামপ্রসাদ (৩৮), ইশুকান্ড (৪৫) ও রীরেন(৫৫)।

Share





Related News

Comments are Closed