জুড়িতে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৬ টি দাখিল মাদ্রাসা ও ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রোজা ও ঈদের ছুটি শেষে গত শনিবার (১ জুলাই) বিদ্যালয় খোলার প্রথম দিন ছিল। কিন্তু জুড়ী উপজেলার হাকালুকি হাওর পাড়ের ওই বিদ্যালয়গুলোতে পানি উঠায় শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। শ্রেনী কক্ষসহ শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ পানিতে তলিয়ে গেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়, পাতিলাসাঁঙ্গন উচ্চ বিদ্যালয়, সোনামিয়া উচ্চ বিদ্যালয় ও জীবনজ্যাতি উচ্চ বিদ্যালয় এবং শাহাপুর দাখিল মাদ্রাসা, নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসা, জায়ফরনগর ইসলামীয়া মডেল মাদ্রাসা, জায়ফরনগর দাখিল মাদ্রাসা, এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসা ও হযরত শাহখাকি দাখিল মাদ্রাসা। ওই ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। হাকালুকি উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসায় খোলা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ইসহাক আলী জানান, বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পার্শ্ববর্তী এলাকার রাস্তাঘাটও পানির নিচে তলিয়ে গেছে। আমরা পানিবন্ধী হয়ে আছি।

এ দিকে ৬ জুলাই থেকে জুড়ী উপজেলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু বন্যার কারণে সঠিক সময়ে পরীক্ষা শুরু করা সম্ভব হবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকেরা।
অপরদিকে জুড়ী উপজেলার তালতলা খাগটেকা, কালনীগড়, নয়াবাজার, বশিরপুর, হরিরামপুর, ভবানীপুর, উত্তর ভবানীপুর, কৃষ্ণনগর, ধামাই ইএসি, দক্ষিণ জাঙ্গিরাই, উত্তর জাঙ্গিরাই, নয়াগ্রাম, ভোগতেরা, বেলাগাঁও, পূর্ব বেলাগাঁও, শাহাপুর, নিশ্চিতপুর, ভূয়াই, দীগলভাগ ও মানিক সিং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ২০টি প্রতিষ্ঠান
বন্যা কবলিত হয়েছে। তন্মধ্যে বেলাগাঁও, শাহাপুর, কালনীগড় ও কে.বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার শাহ বলেন, এখন পর্যন্ত ২০টি প্রাথমিক বিদ্যালয় বন্যায় কবলিত হয়েছে। ৪টি তে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি কমলেই পাঠদান শুরু করা হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed