সিলেটে উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তিনশত বছরের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সোমবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব নগরীর ঐতিহ্যবাহী রিকাবীবাজাস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে মেলা বসেছে। বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসবের সোমবার ছিল উল্টো রথযাত্রা উৎসব।
৯ দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল আরতি কীর্তন, ভোগরাগ, শ্রীমদ্বভগবত প্রবচন কীর্তন মেলা, জগন্নাথদেবের মহিমা কীর্তন ও অগ্নিহোত্র যজ্ঞ।
রথযাত্রা উপলক্ষে সোমবার বিকেল ৫টায় রথযাত্রা প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা, কীর্তন ও অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed