Main Menu

সিলেটে আরো ২২ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বন্যার কারণে আরো ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯টি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ নিয়ে সিলেট জেলায় ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হলো।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম জানান, বন্যার কারণে বালাগঞ্জ উপজেলায় সোমবার আরো ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলজার আহমদ খান জানান, গোলাপগঞ্জ উপজেলায় সোমবার আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে রবিবার সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বন্যাকবলি ছয় উপজেলার ১৭৪টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed