কুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১টার দিকে ইউনিয়নের ধলশা গ্রামে এ প্রাণহানি ঘটে।
এ সময় আহত হয়েছেন চার ব্যক্তি।
বজ্রপাতে নিহতরা হলেন- পয়ারী গ্রামের মোশারফ হোসেন, কুশামারী গ্রামের আব্দুস সাত্তার, আটিগ্রামের শাহিন উদ্দিন ও আবুল কাশেম। এছাড়া ১২ বছরের এক শিশু নিহত হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। বাকি তিনজনের লাশ পরিবার নিয়ে গেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ৯ থেকে ১০ জন ব্যক্তি খেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পাঁচজন নিহত হন। আহত হন চারজন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed