Main Menu

বিএনপি নেতা ফারুক কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অাজ রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

এদিন সকালে জয়নুল আবদিন ফারুক আদালতে উপস্থিত হয়ে ৬ মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই মামলায় জামিন মঞ্জুর হলেও বাকি চার মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের বিভিন্ন সময়ে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed