হবিগঞ্জে দুই শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জে একটি বাসা থেকে শিক্ষার্থী দুই ভাই নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। শনিবার রাত ১০টার দিকে তাদের পিতা বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় ‘ফাতেমালয়’ ভিলায় বসবাস করে আসছে আব্দুস শহীদ নামে এক দলিল লেখক। শনিবার সকালে তার দুই শিশু পুত্র সামির (১০) ও অভি (৮) নিখোজ হয়। সারাদিন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে অবশেষে শনিবার রাত ১০টার দিকে তাদের পিতা আব্দুস শহীদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেন।
নিখোঁজ শিশু সামির শহরের বড়বহুলা হাফিজিয়া মাদরাসার ছাত্র ও অভি টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
শিশুদের পিতা আব্দুস শহীদ খান জানান, শনিবার সকাল থেকে তাদেরকে খুজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয় স্বজনদের সকল স্থানেই খোজ করে দেখা হচ্ছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় তার পরিবার উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জিডি দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুদের উদ্ধারের ব্যাপারে পুলিশ কাজ করছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed