সিলেট নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লামাপাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শনিবার (১ জুলাই) রাত ৯টার দিকে শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২২)। সে নগরীর শাহপরাণ থানাধীন লামাপাড়া আবাসিক এলাকার আরজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখে ৪/৫ যুবক চোর চোর বলে সাইফুলকে ধাওয়া করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সাইফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের মরদেহ এখন ওসমানী হাসপাতালে রয়েছে। পুলিশ নিহতের পরিচয় এখনো নিশ্চিত হতে না পারায় তার স্বজনদের খবর দিতে পারেনি।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed