সিলেটে আইনজীবীদের পূর্ণ দিবস কর্মবিরতি ৩ জুলাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টিএম মুহী উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ৩রা জুলাই সিলেট জেলা জজশীপ ও সিলেট কালেক্টরেট এর অধীনে সকল আদালতে আইনজীবীরা পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সমিতির ২ নম্বর হলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা এতে সভাপতিত্বে করেন। সভা পরিচালনা করেন সমিতির যুগ্ম-সম্পাদক যথাক্রমে দেলোওয়ার হোসেন দিলু এডভোকেট এবং মোহাম্মদ আকমল খান এডভোকেট। এতে সমিতির শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ জানান, সমিতির সদস্য এডভোকেট টি.এম. মুহী উদ্দীন (মাহি) গত ২৬ জুন পবিত্র ঈদুল ফিতরের দিন তার নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়। সভায় ৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতির পাশাপাশি ওই দিন সকাল ১১টায় প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত হয়।
সভায় আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট, এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) এডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট, নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট, আব্দুল ওদুদ এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, মোর্তাজা আহমদ এডভোকেট, মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, মোঃ মাসুক আহমদ এডভোকেট, মোঃ বাবুল বেগ এডভোকেট, বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, মুমিনুর রহমান (টিটু) এডভোকেট, মাছুম আহমদ এডভোকেট, মোহাম্মদ আলা উদ্দিন এডভোকেট, গিয়াস উদ্দিন এডভোকেট, আব্দুল কাইয়ুম চৌধুরী এডভোকেট, মোহাম্মদ আব্দুছ ছত্তার এডভোকেট, আহমদ ওবায়দুর রহমান (ফাহমি) এডভোকেট, ইকবাল আহমদ এডভোকেট, মোঃ দিলোয়ার হোসেন এডভোকেট, মোহাম্মদ শফিকুল ইসলাম (শফিক) এডভোকেট, জামিল আহমদ (রাজু) এডভোকেট, মোঃ রবিউল ইসলাম এডভোকেট, শাহ শাহাদত আলী শাকী এডভোকেট, টি.এম. তাহমিনা তাফাস্সুম এডভোকেট প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed