Main Menu

সিলেটে পলিথিন ব্যাগ জব্দ, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কালীঘাটে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্ধ করেছে পুলিশ। সিলেট কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু’র নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার (২৯জুন) বিকেল ৪টায় এ অভিযান চালায়।
প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির খবর পেয়ে পুলিশ কালীঘাটস্থ আমিরুল স্টোরে অভিযান চালায় এবং ৫ বস্তা পলিথিন ব্যাগ সহ দোকান মালিক আমিরুলকে গ্রেফতার করে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই এলাকার আরো কয়েকটি দোকানে পলিথিনের ব্যবসা চলছে এবং পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআই বেনু।

 

 

Share





Related News

Comments are Closed