Main Menu

গোয়াইনঘাটে সরকারী গাছ কর্তনকালে অাটক ১

মোঃ রেজওয়ান করিম সাব্বির, গোয়াইনঘাট থেকে ফিরে: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইন সড়কে লক্ষাধীক টাকা মূল্যের গাছ কর্তন কালে একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৯ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় গোয়াইনঘাট উপজেলার অাব্দুল মহল গ্রামের মৃত অাব্দুল মজিদ এর ছেলে সিরাজ উদ্দিন (৫০) দীর্ঘ দিন হতে প্রভাব খাটিয়ে সারী-গোয়াইনঘাট রাস্তা হতে মূল্যবান বিভিন্ন প্রজাতীর গাছ কর্তন করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার দুপুরে সারী-গোয়াইনঘাট রাস্তার অাব্দুল মহল এলাকা হতে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের কয়েকটি গাছ কর্তন কালে গোয়াইনঘাট থানা পুলিশ গাছ পাচারকারী সিরাজকে হাতে নাতে অাটক করে থানায় নিয়ে যায় ৷ বর্তমানে ধৃত গাছ কর্তনকারী থানা হেফাজতে রয়েছে ৷

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান গোপন সংবাদের ভিত্তিতে অামরা সরকারী গাছ কর্তন কারীকে হাতে নাতে অাটক করেছি। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সালাহউদ্দিন অাহমেদ জানান- বিষয়টি জানার পর পরই সংশ্লিষ্ট ভূমি অফিসের সার্ভেয়ারকে গাছ কর্তনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed