নবীগঞ্জে ইমা-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৮
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮ জন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ইমা (সিলেট মেট্রো ছ ১১-১২৮২) ও সিলেট থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫-৫৮২৫) মধ্যে মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের সৈয়দ পুর বাজারের রহমান ফিলিং স্টেশনের নিকটে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে আহত হয়েছে অন্তত ৮ জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দূর্ঘটিনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed