নবীগঞ্জের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আবারো বড় ধরণের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট আলীপুর গ্রামের সাবেক মেম্বার সোনাই মিয়া তার জমিতে আইল কাটতে যান। এসময় পাশের জমির মালিক তাহিদ মিয়া অতিরিক্ত আইল কাটার কারণে বাধা প্রদান করে। এনিয়ে দু-পক্ষের মধ্যে বাধানুবাধের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দু-পক্ষের লোকজন উপস্থিত হলে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের মহিলা সহ ১০জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন ফয়জুল হক (৪৭), আব্দুল তাহিদ (৬৫), আব্দুস সালাম (৪৮), সাবেক মেম্বার সোনাই মিয়া (৬০) ও মাজেদা বেগম (২৮)।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed