ছাতকে অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছাতক প্রতিনিধি : ছাতকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছাতক-সিলেট সড়কের মাধবপুর বধ্যভূমি শিখা সতের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল হোসেন (২০) উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামের আজগর আলীর পুত্র।
পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান ও একটি রামদা উদ্ধার করেছে।
জানা যায়, মাধবপুর গ্রামের আরজ আলীর পুত্র নাঈম আহমদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে ব্রিজ এলাকার মোজাম্মিল আলীর বাড়ির নিকট অবস্থান করছিল বদরুল হোসেন। এ সময় ছাতক থানার এস আই কামাল হোসেন অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় অস্ত্র আইনে রাতেই তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এস আই কামাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার বদরুল হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামেরRead More
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More



Comments are Closed