মোরশেদ খানের বিরুদ্ধে অর্থ আত্নসাত মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সিটিসেলের নামে ব্যাংক থেকে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বুধবার রাজধানীর বনানী থানায় এই মামলায় দায়ের করা হয়। মামলায় বিএনপির এই ভাইস চেয়ারম্যানের স্ত্রী নাসরিন খানসহ আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সিটিসেলের নামে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়মের মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন আসামিরা।
প্রণব ভট্টাচার্য্য বলেন, “মোরশেদ খান ও তার স্ত্রী ছাড়াও পিবিটিএলের কর্মকর্তা ও ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে মামলায়।”
মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। দেনার দায়ে গত বছর বন্ধ হয়ে যায় সিটিসেল, যে কোম্পানির হাত ধরে বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed