সুনামগঞ্জ সীমান্তে পড়ে আছে ৬ লক্ষ টাকার চুনাপাথর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা ছড়ায় প্রায় দুই শতাধিক গাড়ি চুনাপাথর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার বাজার মূল্য (প্রতি গাড়ি তিন হাজার টাকা হিসেবে) প্রায় ৬ লক্ষ টাকা।
সরেজমিন গিয়ে দেখা যায়, লাকমাছড়া সীমান্তের জিরো পয়েন্ট হতে ছড়ার পাশ দিয়ে দক্ষিণ দিকের একটি মাঠে প্রায় দুইশত গাড়ি চুনাপাথর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়াও ছড়াটির পশ্চিম পাড়ে ছোট ছোট চুনাপাথরের স্তুপ দেখা যায়। এ বিষয়ে স্থানীয়রা জানায়, এখানে প্রায় ২ শতাধিক গাড়ি চুনাপাথর রয়েছে।
যোগাযোগ করা হলে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে জানায়, পরিত্যক্ত চুনাপাথরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, বিষয়টি বিজিবির, তাদেরকে ঘটনা জানানো হবে।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাকমাছড়া সীমান্তে চুনাপাথরের স্তুপের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed