Main Menu

সিলেটে নৌকাডুবিতে যুবক নিখোঁজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর টুকেরবাজারে নৌকা ডুবির পর থেকে খোঁজ মিলছে না রফিক নামের এক যুবকের। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। ঈদের দিন সকালে ডুবুরীরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যায়।
তার শোকে পিতা-মাতা কাতর হয়ে গেছে। তাদের চোখে এখন আর পানি আসছেনা, শোকে পাথর হয়ে গেছে। তিনদিন যাবত ঘরের দরজা বন্ধ না করেই সন্তানের পথ চেয়ে আছেন রফিকের মা-বাবা ও আত্মীয় স্বজন।
গত ২৫ জুন রোববার রাত ৮টার দিকে মাসুকগঞ্জ বাজার খেয়াঘাট থেকে অতিরিক্ত যাত্রি নিয়ে টুকের বাজার খেয়াঘাটের উদ্দেশ্যে নৌকা ছাড়ে পশ্চিম দর্শা গ্রামের মাঝি মনফর আলী। ২০-৩০ জন লোকের ধারণক্ষমতা থাকলেও সেখানে ৫০ এর অধিক যাত্রী নৌকায় তোলা হয় বলে জানান স্থানীয়রা। যার কারণে মাঝ নদীতে রাতের অন্ধকারে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সকলকে উদ্ধার করা গেলেও ২৫ বছর বয়সী রফিককে পাওয়া যাচ্ছে না। রফিক বাদেয়ালী গ্রামের দিন মজুর দছির আলীর ছেলে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code