Main Menu

নবীগঞ্জে চুরির অভিযোগে শিশুকে বেধে নির্যাতন

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ১২ বছরের শিশু পারভেজকে হাত পা বেধে পাশবিক নির্যাতন করেছে সাবেক ইউপি সদস্য এবং তার সহোদররা। পারভেজের ছোট ভাইয়ের সামনেই তাকে হাত পা বেধে লাঠিসোটা দিয়ে বেধড়ক নির্যাতন করা হয়। ভাইকে তার সামনে এ রকম মারপিট করার নির্মম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বার কাঁন্নায় ভেঙ্গে পড়ে পারভেজের ছোট ভাই ৯ বছরের শিশু বাবুল মিয়া। মঙ্গলবার রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে এই ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গজনাইপুর ইউনিয়নরে ২নং ওয়ার্ড কায়স্থগ্রামের সাবেক ইউপি সদস্য জাহির আলী’র বাড়িতে কাজ করে আসছে একই গ্রামের আমির আলী’র ২য় পুত্র পারভেজ আহমেদ। গত সোমবার জাহির আলী’র ঘর থেকে একটি মেমরি হারিয়ে যায়। পরিবারের সবাই সন্দেহ করে পারভেজ মেমরিটি চুরি করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা শুনে শিশু পারভেজ ও তার ভাই বাবুল মিয়া ছুটে আসে ওই বাড়িতে। শিশু বাবুল মিয়া কান্না জড়িত কন্ঠে বলে, জাহির আলী’র বাড়িতে যাওয়ার পর জাহির আলীর বড় বোন সোনাবান বেগম এর কাছে বিষয়টি জানতে চাইলে সোনাবান পারভেজকে বলেন’ তুই মেমরি চুরি করছস’। তারপর পারভেজকে সাবেক ইউপি সদস্য জাহির আলী ডেকে নিয়ে তার হাতে ধরে তার ছোট ছেলে নুরুলকে বলে রশি নিয়ে আয় চোরকে বাধবো । পরে জাহির আলীর সহোদর রহমান মিয়া এবং ভাগনীর জামাই শাহ নুর মিয়া পারভেজকে হাত বেধে ধরে রাখে। পরে কাঠের রুল, দা দিয়ে জাহির আলীর সহোদর মকছদ আলীর পুত্র টিটু মিয়া, বুলু মিয়ার পুত্র পারভেজ মিয়াসহ আরো কয়েকজন শিশু পারভেজ কে তার ছোট ভাইয়ের সামনে বর্বরোচিত পাশবিক নির্যাতন চালায় । এই নিষ্ঠুর পাশবিক নির্যাতন দেখে এক পর্যায়ে তার ছোট ভাই বাবুল কাঁন্নায় চিৎকার চেচামেচি শুরু করলে তার মুখ চেপে ধরে জাহির আলী’র সহোদররা । মারধরের এক পর্যায়ে পারভেজ অজ্ঞান হয়ে পড়ে। এসময় ভয়ে পারভেজের হাতের বাধন খুলে দিয়ে সবাই সটকে পড়ে । কিছু সময় পর পারভেজের অবস্থা কিছুটা স¦াভাবিক হলে ছোট ভাই বাবুল তাকে টেনে টেনে জাহির আলীর বাড়ি থেকে বের করে নিয়ে আসে । চলে আসতে দেখে আবারও তাদের পিছু ধাওয়া করে সাবেক মেম্বারের ছেলে সহোদররা । মেম্বার জাহির আলীর মেয়ে ফোন দিয়ে পারভেজ এর বড় ভাইকে বলে’’’ তর ভাই আছে না মরছে খোজ নিছস নি’’ এ খবর শুনার পর পারভেজ এর পরিবারের লোকজন পারভেজকে খুজতে জাহির আলীর বাড়ির দিকে ছুটে গেলে রাস্তায় পারভেজ এবং বাবুলকে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পারভেজকে রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন ।

বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত পারভেজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
উল্লেখ্য গত বছরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংরসেনা গ্রামে অবৈধ পাহাড় কাটার সময় পাহাড় ধসে ২ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলার অন্যতম আসামী জাহির আলী।

Share





Related News

Comments are Closed