ফের বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ফের বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন থেকে শুরু হওয়া এ আক্রমণ এখন দেশে দেশে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য, রাশিয়া, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স ও ভারতসহ বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান এ হামলায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট, বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি-র মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
অনেক প্রতিষ্ঠান তাদের কম্পিউটারের মনিটরের ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা যাচ্ছে, হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অংকের অর্থ দাবি করছে।
হামলার সূত্রপাত হয় ইউক্রেন দিয়ে। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক ও কিয়েভের বিমানবন্দরের কম্পিউটার নেটওয়ার্কে ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসে বিশ্বের অন্তত ৭৪টি দেশে র্যানসমওয়্যার ভাইরাস দিয়ে সাইবার হামলা চালানো হয়। এবারের হামলার ধরনও অনেকটা একইরকম। আগের হামলার মতোই এবারও কম্পিউটার আটকে দিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে হ্যাকাররা।
বিশেষজ্ঞরা বলছেন, যে দুর্বলতার সুযোগ নিয়ে গত মাসে সাইবার হামলা চালানো হয়েছিল এবারও সেই একই দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed