মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরের তেলিয়া পাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় লাকি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৫টায় তেলিয়া পাড়া পুলিশ ফাড়িঁর কাছে এ ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম তেলিয়া পাড়া বেপারহাটি এলাকার মৃত কাপ্তান মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদকে সামনে রেখে সাতছড়ি জাতীয় উদ্যানে যেতে শত শত মোটর সাইকেল চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। এমন অবস্থায় রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান লাকি বেগম।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফখরুজ্জামান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed