ফেন্চুগন্জ উপজেলা যুবদলনেতা ঝুনু’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেন্চুগন্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মারুফ হাসান ঝুনু (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহি……….রাজিউন )। সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্থরের মানুষজন তার বাড়ীতে ছুটে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর জুম্মাটিল্লা জামে মসজিদের পাশে তার জানাযার নামাজ অনুষ্টিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাযার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ২নং মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, মরহুমের পরিবারের সদস্য একরাম হোসেন ও রায়হান। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব ফয়সল, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা খান, মাহবুবুর রহমান বাবু, ফেন্চুগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা বিএনপির সাধরন সম্পাদক তছলিম আহমদ নেহার, ফেন্চুগন্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেন্চুগন্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে প্রয়াত যুবদল নেতার বাড়ীতে এসে সোমবার দুপুরে তার পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed