Main Menu

নাফ নদে নৌকাডুবিতে ৩ কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফে নাফ নদীতে ভ্রমণে যাওয়া একদল শিশু-কিশোরের নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়ছে।

নিখোঁজরা হলো টেকনাফ পৌরসভার ছব্বির আহমেদের ছেলে মো. আমিন (৯), আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) এবং টেকনাফ সদর ইউনিয়ের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।

বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদের জেটির কাছে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া বলেন, ‘নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেওয়া হচ্ছে। আপাতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে।’

স্থানীয়রা জানায়, বিকেলে জালিয়াপাড়ায় নাফ নদের নতুন জেটি দিয়ে ছোট একটি নৌকা নিয়ে শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর হঠাৎ জোয়ারের পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় আশেপাশে থাকা নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত তিন জন।

তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন লোক টাকার লোভে বৃষ্টির মধ্যেও নৌকা ভাড়া দিয়ে যাচ্ছে। এজন্য এ দুর্ঘটনা ঘটেছে।

উদ্ধার সাইফুল ইসলাম ও আমান উল্লাহ বলেন, ‘ছোট নৌকা করে আমরা মোট ১৭ জন ভ্রমণে বের হই। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। এসময় একটি নৌকা আমাদের উদ্ধার করে। বাকি লোকজন কে, কোথায় জানি না।’

Share





Related News

Comments are Closed