জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৩ শিশু অাহত
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অাদর্শগ্রাম নামক স্থানে দ্রুতগামী সিএনজি অটোরিকশা চাপায় ৩শিশু অাহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৭ জুন মঙ্গলবার দুপুর ১২টায় মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে ৷ জৈন্তাপুর হতে জাফলংগামী একটি সিএনজি অটোরিকশা রাস্তা পারাপার হওয়ার জন্য অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮) দৌড় দিলে দ্রুতগামী অটোরিকশাটি তাকে চাপা দেয়। এঘটনায় সিএনজি উল্টে গেলে আরো দুই শিশু অাহত হয়। পথচারীরা দ্রুত অাহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। এদিকে অাহতদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অাহতরা হলেন জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮), সিএনজি যাত্রী দরবস্ত ইউনিয়নের করগ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় (১৪) ও এক বছর বয়সী মেয়ে (নাম জানা যায়নি)৷ অাহতদের মধ্যে ইসমাইল ও তরিকুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed