কুশিয়ারার ডাইক ভেঙ্গে বিয়ানীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত
বিয়ানীবাজার সংবাদদাতা: পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে সিলেটের বিয়ানীবাজারের মেওয়া, দুবাগসহ বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সিলেট-বিয়ানীবাজার সড়কের মেওয়া অংশ।
প্রবল স্রোতে সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ডুবে গেছে মসজিদ, মাদ্রাসা, ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনাও। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে কুশিয়ারা ডাইকের মেওয়া অংশে ভেঙ্গে ওই এলাকা পানিতে তলিয়ে যায়।
এদিকে দুবাগ ইউনিয়নের গজুকাটা ও খাড়াভরা এলাকায়ও নদীর পানি প্রবেশ করছে। ডাইক ভেঙ্গে কুশিয়ারা নদীর পানি প্রবল বেগে প্রবেশ করছে গ্রামীন জনপদে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed