কক্সবাজার সমুদ্র সৈকতে কলেজছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সাথে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে আসে। সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
সুদীপ্ত ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে ওঠে।
মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম জানান, মা-বাবাসহ ৭ জনের একটি দল সকাল সাড়ে ৭টায় তাদের হোটেলে আসেন। এরপর তারা সাগরে গোসল করতে যান।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed