জগন্নাথপুরে ঈদের দিনে যুবকের আত্মহত্যা
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের দিনে আবদুস সালাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কৈয়ারপুর গ্রামের মৃত শাজাহান খানের ছেলে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের লন্ডন প্রবাসী উলফত মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল।
সোমবার দুপুরে আবদুস সালাম বাড়ির একটি গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে নিহত আবদুস সালামের পরিবারের লোকজন জানান, আবদুস সালাম একজন মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত ছিল। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed