বিয়ানীবাজারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ফরহাদ আহমেষ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুরে স্থানীয় বিলে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ফরহাদ আহমেদ (২২) চারখাই ইউনিয়নের তরঙ্গ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সে রোববার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল বলে স্বজনরা জানান।
জানা যায়, এলাকার জনৈক তারেক এবং আরও কয়েকজন রোববার রাত ৯টার দিকে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ফরহাদ নিখোঁজ ছিল। পরিবারের ধারণা, তারেক সহযোগীদের নিয়ে ফরহাদকে নির্যাতন করে পানিতে ফেলে দেয়।
স্থানীয়রা জানান, তারেকের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তার সাথে ফরহাদের পূর্ব বিরোধ ছিল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রামের একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল সম্পন্ন শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed