জগন্নাথপুরে ঈদুল ফিতর উদযাপন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর দরবার শরীফের পক্ষে জাকের পার্টির উদ্যোগে পৌর শহরের হেলিপ্যাড মাঠে ঈদের মহা জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন মাওলানা জুয়েল আহমদ আশিকী। এতে বিশ্ব জাকের পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুল হক, জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি হাজী কদর আলী, সহ-সভাপতি কয়ছর মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর পৌর কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল হেকিম, পাটলি ইউনিয়ন কমিটির সভাপতি আলাউর রহমান, মিরপুর ইউনিয়ন কমিটির সভাপতি মনসুর আহমদ, সাধারণ সম্পাদক শমসের আলী, রাণীগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি মিজানুর রহমান, জাকের নেতা নুরুজ্জামান, দিরাই উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম, জাকের নেতা আবদুর রউফ, সুহেল আহমদ, দারা মিয়াসহ শতশত মুসলিম জনতা অংশ গ্রহন করেন। এছাড়া উপজেলার প্রতিটি এলাকায় মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াত শেষে বিশেষ মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed