Main Menu

খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া। এরপর বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করে নিজ বাসভবনে ফিরে যাবেন তিনি।

Share





Related News

Comments are Closed