Main Menu

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

রাজনীতিক, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় চলে সকাল ১১টা পর্যন্ত। এরপর সরকার প্রধান কূটনীতিক ও বিচারপতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল থেকেই গণভবনে ফটকের সামনে তৈরি হয় ভেতরে ঢোকার লম্বা লাইন। এক পর্যায়ে ফটক খুলে দেয়ার পর ভেতরে ঢুকে মানুষ। সামিয়ানার মধ্যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাতে থাকেন। এই কাতারে ধনী, গরিব, দলের নেতা-কর্মী সবাই এক। প্রধানমন্ত্রীও হাসিমুখে ও হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছার জানান দেন। মাইকেও তিনি মাঝেমধ্যে কথা বলেন।

সাধারণের ভালবাসায় সিক্ত হতে প্রধানমন্ত্রীর এই আয়োজন থাকে দেড় ঘণ্টারও বেশি। এ সময় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং দুই নাতিও উপস্থিত ছিল মঞ্চে। পাশে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শুভেচ্ছা বিনিময়ে ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী সেমাইসহ মিষ্টান্ন দিয়ে সবাইকে অ্যাপায়ন করেন।

Share





Related News

Comments are Closed