বান্দরবানে গাড়ি খাদে পড়ে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের লামায় চাঁদের গাড়ি (জিপ) দুর্ঘটনায় চার শিশুসহ ৮জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে ৪জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- নয়াপাড়ার আব্দুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (১০), মো. শাফির পুত্র সারোয়ার হোসেন (১২), আলীকদম উপজেলার পানবাজারের মোজাম্মেল হকের পুত্র মো. আসাদ ও কক্সবাজারের বাতুয়া বাজারের মাদ্রাসাপাড়ার আজিজুর রহমানের পুত্র মনজুর আল (৪২)।
মিরিঞ্জা পর্যটন এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে যাত্রী নিয়ে চকরিয়া যাওয়ার পথে মিরিঞ্জা পর্যটন এলাকায় জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যায়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আট জনের বেশি হবে। যাত্রীরা সকলে আলীকদম উপজেলার বাসিন্দা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed