Main Menu

ফটো সাংবাদিক শহীদুলের মেয়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় দৈনিক ‘সকালের খবর ও সিলেটের সকাল ডটকমের ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলামের মেয়ে সুমাইয়া অাক্তার সিমুর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯ বছর।

রোববার দিবাগত রাত ২টায় হযরত মানিকপীর (র.) মাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরেে দাড়িয়াপাড়াস্থ বাসায় ইন্তেকাল করে সিমু। (ইন্না লিল্লাহি…….. রাজিউন)।

সিমু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলো। শহিদুলের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সিমু ছিল দ্বিতীয়।

এদিকে, সিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের সকালের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা ও সিমুর পিতা-মাতাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed