Main Menu

দক্ষিণ সুরমা থেকে ১৫দিন ধরে শিশু নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইব্রাহিম (১৩) নামের একটি শিশু নিখোঁজ হয়েছে। সে দক্ষিণ সুরমা উপজেলার ১নং বরইকান্দি রোডস্থ গাঙ্গু আব্দুল খালিকের কলোনীর বাসিন্দা আব্দুল জলিলের পুত্র। গত ১১ জুন সকালে কাজিরবাজার মাছের আড়তে কাজে যাওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পরও তার কোন তার সন্ধান না পেয়ে তার বাবা আব্দুল জলিল দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ১০৭৪, তারিখ ২৩/০৬/২০১৭ইং।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের টি শার্ট, তার মুখমন্ডল গোলাকার ও ছেলেটি সিলেটী ভাষায় কথা বলে। কেউ ছেলেটির পেলে আব্দুল জলিল (০১৬১১-১০৭৪৮৭) এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed