ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম শনিবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আওয়ামী লীগ সভানেত্রী ঈদের দিন গণভবনে প্রথমে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী পরে ১১টা থেকে একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed