Main Menu

মক্কায় সন্ত্রাসী হামলা চেষ্টায় ঢাকার নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ মক্কার গ্রান্ড মসজিদে সন্ত্রাসী বোমা হামলার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। গত শুক্রবার আত্মঘাতি এই সন্ত্রাসী বোমা হামলার অপচেষ্টা চালানো হয়। বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিতে সৌদি নিরাপত্তা বাহিনীর সময়োচিত ও সফল পদক্ষেপের প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার রাতে এখানে এ খবর জানান।
পররাষ্ট্রমন্ত্রী আলী দুটি পবিত্র মসজিদ রক্ষা ও নিরাপত্তায় সৌদি সরকার ও সেদেশের জনগণের পাশে থাকার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: বাসস

Share





Related News

Comments are Closed