হবিগঞ্জে বিদেশি মদ ও গাজাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাজাসহ মো. ইউনূছ আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার সকাল সোয়া ৬টায় র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল তাকে আটক করে। এ সময় ১৪০ বোতল হুইসকী, অফিসার চয়েস, ভদকা মদ, গাজা ও নগদ ৫৩ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। উদ্বারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্যে ১ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আটককৃত ইউনুস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মো. বসু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, র্যাব অভিযান চালিয়ে উপজেলার ফতেহপুর গ্রামের মো. ইউনুছ মিয়া ওরয়ে ইনু মিয়ার বসতঘরে খাটের নিচে উল্লেখিত আমদানী নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ও আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed