Main Menu

লাকসামে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ফুলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাদিজা আক্তার (৩৫), মাওলানা মামুনুল হক তালুকদার (৬৫) ও মো. কাউসার (২৬)।

ঢাকা থেকে চাঁদপুর গামী কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিকে থেকে আসা বিজরাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed