জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার বিকেলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের বল্ল¬াঘাট পিকনিক সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে এত উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, ওসি (তদন্ত) হিলে¬াল রায়, টুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু দাস, জাফলং ষ্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্রাক চালক সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, রেষ্টুরেন্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং টুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের সভাপতি সাজু মিয়া, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন আর্থ সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব ব্যাপক। তাছাড়া এ শিল্প গন্তব্য, দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, শান্তি এবং সৌহার্দ্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই জাফলং’র পর্যটনে ঐতিহ্য ধরে রাখতে হলে সংশ্লিষ্টদের পাশাপাশি জাফলংয়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটবে আশা প্রকাশ করে তিনি বলেন জাফলংয়ে আগত পর্যটকদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেট অফিস: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার বিকেলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের বল্ল¬াঘাট পিকনিক সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে এত উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, ওসি (তদন্ত) হিলে¬াল রায়, টুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু দাস, জাফলং ষ্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্রাক চালক সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, রেষ্টুরেন্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং টুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের সভাপতি সাজু মিয়া, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন আর্থ সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব ব্যাপক। তাছাড়া এ শিল্প গন্তব্য, দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, শান্তি এবং সৌহার্দ্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই জাফলং’র পর্যটনে ঐতিহ্য ধরে রাখতে হলে সংশ্লিষ্টদের পাশাপাশি জাফলংয়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটবে আশা প্রকাশ করে তিনি বলেন জাফলংয়ে আগত পর্যটকদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More

Comments are Closed