চট্টগ্রাম বন্দরে ১৫ লাখ ইয়াবাসহ আটক ১২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার ভোরে বন্দরের বহির্নোঙ্গরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল গভীর সাগরে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করে। ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল।
এসময় ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed