Main Menu

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

শনিবার ভোর রাতে উপজেলার চরপাড়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিঠু মিয়া (৩৫)। তার বাড়ি বগুড়া জেলায়। তিনি ওই ট্রাকের চালক বলে জানা গেছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ও ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মিঠু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed