৯ দিনের ছুটির ফাঁদে বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর
সাহানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী- চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৯দিন সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় গত ১৫ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৩ জুন থেকে ১লা জুলাই পর্যন্ত সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের একটি চিঠি বুড়িমারী কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হয়েছে। যদিও কাস্টমস ও স্থলবন্দর অফিস ২৮ জুন থেকে খোলা থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিশ্চত করেছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাপ্তাহিক ছুটিসহ ২৩ জুন হতে ২৮ জুন পর্যন্ত সরকারি বন্ধ থাকায় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ জন্য ১ লা জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ পণ্য উঠানামা বন্ধ থাকবে। তবে অফিস কার্যক্রম শুরু হলে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনঃরায় যথারীতি চালু হবে।’
বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৩ জুন হতে ১ লা জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি চিঠি দিয়েছে। ঈদ-উল-ফিতর পরবর্তী অফিস খোলা থাকলেও ১ লা জুলাই পর্যন্ত কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। এরপর থেকে যথারীতি কার্যক্রম চালু হবে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed