জনসেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে আবারো দেশের সেবা করতে দেশবাসীকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।
আগামী নির্বাচনের ইঙ্গিত করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটি আমরা অব্যাহত রাখতে চাই। সে কারণে জনগণের কাছে, বারবার আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা না ভেবে বঙ্গবন্ধুর আদর্শে দেশের সেবা করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।’ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এরআগে, আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed