সিলেটে আ.লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। শহীদ মিনারে প্রাঙ্গনে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও মহানগরের জৈষ্ঠ্য নেতারা বক্তব্য রাখেন।
পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে মানুষের মন জয় করে জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে জয়ী করার লক্ষ্যে মানুষের কল্যাণে সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed