Main Menu

সিলেটে হত্যা মামলার আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শংকর মাহালীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে খাদিম নগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শংকর সিলেট এয়ারর্পোট থানাধীন খাদিম নগর চা বাগানের মৃত কার্তিক মাহালীর ছেলে।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। সে এয়ারপোর্ট থানার জিআর নং-৮৯৮/০৭, দায়রা নং-১৩৭০/১৩, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩০২দঃবিঃ এর হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed