সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাত পৌনে ১০টার দিকে বঙ্গবীর রোডস্থ ফয়েজ স্টোরের সামন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৪০০পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত সুবোধ কুমার চন্দ (৪৯) সিলেট নগরীর কাজীরবাজার এলাকার মৃত রশিক কুমার চন্দ এর ছেলে। তারা কাজিরবারের মতিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে আটক ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লাখ ষাট হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed