Main Menu

সিলেটে ১০ জুয়ারী ও ছিনতাইকারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অভিযান চালিয়ে শিলং তীর জুয়ার পরিচালক কাশেম মিয়াসহ ৫ জুয়ারী ও ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ও রাত ২টায় পৃথক অভিযানে শিলং তীর জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ তাদেরকে আটক করা হয়ভ
আটককৃতরা জুয়াড়ীরা হলো- মোঃ আল আমিন (২২), মোঃ নজরুল ইসলাম (২৭), কাদির মিয়া (৩০), আকাশ (১৮) ও কাশেম মিয়া (৫৪)।
আটককৃতদের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ৩০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।

অপরদিকে একইদিন রাত ২টায় নগরীর জিন্দাবাজারের সবুজ বিপনী মার্কেটের ৪র্থ তলায় অভিযান চালিয়ে মাদক সেবী ও ঝাপটা পাটির ৫ সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- মোফাজ্জাল হোসেন (৪৪), রাজু আহম্মেদ (২৩), জুনায়েদ আলী (২৭), মুকুল দাস (৩০) ও তছলিম (২৮)।
আটককৃতরা ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং মলে আসা লোকজনদের নিকট হতে ঝাপটা মেরে তাদের কেনা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: জেদান আল মুসা বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed