৩২ ঘণ্টা পর নিহত দুই বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩২ ঘণ্টা পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় সীমান্তের ৬০ নং মেইন পিলার ৮৮নং সাব পিলারের কাছে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে ৬ টা থেকে ৭টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পতাকা বৈঠকের পর মৃতদেহ দু’টি ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আর এফ মিন্স।
অন্যান্যের মধ্যে পতাকা বৈঠকের উপস্থিত ছিলেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের ২ আইসি মেজর জসিম উদ্দিন, মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ভারতীয় হাসখালি থানার ইন্সপেক্টর অনিন্দ্য বসু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি সোহেল ও হারুন নিহত হওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়। পরে বুধবার ২য় দফায় আরো একটি পতাকা বৈঠকের পর ভারতের হাসখালী থানার পুলিশ মৃতদেহ দুটি ফেরত দিয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সোহেল তরফদার (২০) ও হারুন (২২) নিহত হয়। নিহত সোহেল তরফদার মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে ও হারুন শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed