Main Menu

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল ও তার মেয়ে নিহত হয়েছেন ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডেমরার বামৈল বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় তারা মারা যান বলে জানান ডেমরা থানার ওসি এসএম কাউসার।

নিহতরা হলেন- ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান ও তার মেয়ে সুমাইয়া (১৬)।

ডেমরা থানার ডিউটি অফিসার উৎপল দত্ত অপু জানান, দুর্ঘটনার পর আসিয়ান পরিবহনের বাস ও চালক সাইফুলকে আটক করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “ঈদের কেনাকাটা করে যাত্রাবাড়ি থেকে বামৈল বাসস্ট্যান্ডে এসে বাবা-মেয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরিফুজ্জামানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed